Subscribe Us

ছবিতে জানা–অজানা ববিতা

ফরিদা আক্তার পপি তাঁর আসল নাম। ৭০-এর দশকের অন্যতম সেরা এই অভিনেত্রী আজ পা রাখলেন ৭০ বছরে। চিরসবুজ অভিনেত্রী ববিতা আজও আছেন সিনেমাপ্রেমীদের হৃদয়জুড়ে। বাংলা চলচ্চিত্রের এই অভিনেত্রীর জন্মদিন আজ। ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে জানা–অজানা নানা তথ্য।

শুটিং দেখার শখ ছিল তাঁর। কিন্তু সিনেমায় অভিনয় করার ভাবনা কখনো মাথায় আসেনি। প্রথম নারায়ণ ঘোষ মিতার ‘চাওয়া পাওয়া’ ছবির শুটিং দেখতে গিয়েছিলেন তিনি

সিনেমায় অভিনয় করার ইচ্ছা তাঁর কখনোই ছিল না। পরিচালক জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও প্রথমে রাজি হননি। পরে মা আর বোনের পীড়াপীড়িতে অভিনয় করেন। তখন তিনি ষষ্ঠ শ্রেণিতে পড়েন। ছবিটি সুপারফ্লপ হয়

সিনেমায় অভিনয় করার ইচ্ছা তাঁর কখনোই ছিল না। পরিচালক জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও প্রথমে রাজি হননি। পরে মা আর বোনের পীড়াপীড়িতে অভিনয় করেন। তখন তিনি ষষ্ঠ শ্রেণিতে পড়েন। 

মা ছিলেন হোমিওপ্যাথি চিকিৎসক। ববিতা ছিলেন তাঁর সহকারী। তাঁর নিজেরও ইচ্ছা ছিল মায়ের মতো চিকিৎসক হওয়ার

মা ছিলেন হোমিওপ্যাথি চিকিৎসক। ববিতা ছিলেন তাঁর সহকারী। তাঁর নিজেরও ইচ্ছা ছিল মায়ের মতো চিকিৎসক হওয়ার

ছোটবেলায় ছিলেন খুব দুষ্টু প্রকৃতির। মা সবাইকে বিনা মূল্যে ওষুধ দিলেও মায়ের অনুপস্থিতিতে সবার কাছ থেকে পয়সা নিতেন, যা তাঁর মা–ও জানতেন না

ছোটবেলায় ছিলেন খুব দুষ্টু প্রকৃতির। মা সবাইকে বিনা মূল্যে ওষুধ দিলেও মায়ের অনুপস্থিতিতে সবার কাছ থেকে পয়সা নিতেন, যা তাঁর মা–ও জানতেন না

এই পয়সা জমিয়ে বান্ধবীদের নিয়ে সিনেমা দেখতেন। স্কুল ফাঁকি দিয়ে প্রথম সিনেমা দেখেন গুলিস্তানের নাজ সিনেমা হলে—‘হোটেল সাহারা’

এই পয়সা জমিয়ে বান্ধবীদের নিয়ে সিনেমা দেখতেন। স্কুল ফাঁকি দিয়ে প্রথম সিনেমা দেখেন গুলিস্তানের নাজ সিনেমা হলে

পরিচালক জহির রায়হান আবারও ‘জ্বলতে সুরজ কে নিচে’ উর্দু সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করতে বললে প্রথমে যথারীতি রাজি হননি। তখন বয়স মাত্র ১৪। কিন্তু ছবির বেশির ভাগ শুটিং হওয়ার পরও শিল্পীদের শিডিউল মেলাতে না পারায় সিনেমাটি আর শেষ করা হলো না

এরপর জহির রায়হান তাঁকে নিয়ে বাংলা সিনেমা বানান। মুক্তি পর সিনেমাটি সুপারহিট হয়। অভিনয় করার ইচ্ছা না থাকলেও সিনেমা হিট হওয়ায় আবারও ক্যামেরার সামনে দাঁড়ান তিনি

এরপর জহির রায়হান তাঁকে নিয়ে বাংলা সিনেমা বানান। মুক্তি পর সিনেমাটি সুপারহিট হয়। অভিনয় করার ইচ্ছা না থাকলেও সিনেমা হিট হওয়ায় আবারও ক্যামেরার সামনে দাঁড়ান তিনি

এরপর ‘স্বরলিপি’, ‘পিচঢালা পথ’, ‘টাকা আনা পাই’, সব সিনেমায়ই ছিল রাজ্জাক-ববিতা জুটি। প্রতিটিই সুপারহিট

এরপর ‘স্বরলিপি’, ‘পিচঢালা পথ’, ‘টাকা আনা পাই’, সব সিনেমায়ই ছিল রাজ্জাক-ববিতা জুটি। 

সত্যজিৎ রায়ের হাত ধরেই ববিতার আন্তর্জাতিক সিনেমার যাত্রা শুরু হয়। অভিনয় করেন সত্যজিৎ রায়ের প্রথম রঙিন সিনেমা ‘অশনি সংকেত’–এ। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমা দিয়ে জাতীয় পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছিলেন তিনি

বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। তিনি আটবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পেয়েছেন। এ ছাড়া আছে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ ও ‘বাচসাস পুরস্কার’সহ অসংখ্য সম্মাননা।

বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। তিনি আটবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পেয়েছেন। এ ছাড়া আছে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ ও ‘বাচসাস পুরস্কার’সহ অসংখ্য সম্মাননা।

আজ এই গুণী অভিনেত্রীর জন্মদিন। ১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাটে জন্মগ্রহণ করেন ববিতা। কানাডায় একমাত্র ছেলে অনিকের সঙ্গে ৬৯তম জন্মদিন কাটাচ্ছেন তিনি।

আজ এই গুণী অভিনেত্রীর জন্মদিন। ১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাটে জন্মগ্রহণ করেন ববিতা। কানাডায় একমাত্র ছেলে অনিকের সঙ্গে ৬৯তম জন্মদিন কাটাচ্ছেন তিনি।
 
Post a Comment

0 Comments

About me

Jane Smith

Jane Smith, tempor duis single-origin coffee ea next level ethnic fingerstache fanny pack nostrud photo booth anim velta.

Subscribe for New Post Notifications

Advertisement

Adbox